শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাহতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও অনেকে।

গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরে পৃথক বিমান হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।

এরই মাঝে যুদ্ধবিরতি নিয়ে নতুন দফায় আলোচনার জন্য সোমবার মিশর যাচ্ছেন হামাসের কর্মকর্তারা। এদিকে, ইসরায়েলি বিমান হামলায় দাতব্য সংস্থার সাতজন কর্মী নিহত হওয়ার এক মাস পর সোমবার থেকে গাজা উপত্যকায় পুনরায় ত্রাণ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।

দাতব্য সংস্থাটি জানায়, রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশের জন্য খাবার সহ ২৭৬টি ট্রাক অপেক্ষমান রয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ