শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল

 

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় অবিরাম বিমান ও রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও।

গাজার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা জানান, শুক্রবার (১ ডিসেম্বর) থেকে হামলায় এ পর্যন্ত ১৭৮ জন প্রাণ হারিয়েছে।

ইসরায়েল বলছে, হামাসের ২০০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেলআবিব। এরমধ্যেই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

গাজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি দুই দফা বাড়িয়ে সাত দিন করা হয়।

মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তাতে রাজি হয়নি।

 

এসএ/দীপ্ত নিউজ