দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় ৭ই মার্চের কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাইবান্ধায় ৭ই মার্চের কর্মসূচি পালন
গাইবান্ধায় ৭ই মার্চ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। (নিজস্ব ছবি)

গাইবান্ধায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টায় পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোকসজ্জা, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এমি/দীপ্ত