শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
বাস-ট্রাক সংঘর্ষ

বগুড়া–রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুয়া নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ তিন যাত্রী নিহত। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাখালি বালুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের জহুরুল ইসলাম (৪৫)। এছাড়া বাকিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ‘ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী যাত্রী ভর্তি একটি ট্রাক গোবিন্দগঞ্জের রংপুর–ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে বাস–ট্রাকের আরও ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।‘

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেবলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ করছেন। থানা পুলিশের সাথে স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দিয়েছেন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বগুড়া শমেক হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

ভবতোষ রায় মোনা/পূর্ণিমা/দীপ্ত সংবাদ