শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

গাংনীতে সোনার দোকানে চুরির ঘটনায় আটক ৪

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাংনীতে সোনার দোকানে চুরির ঘটনায় আটক ৪

 

মেহেরপুর গাংনীতে একটি সোনার দোকানে চুরির ঘটনায় চোরচক্রের চারজনকে আটক করেছে গাংগী থানা পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দার সহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, করমদি গ্রামের রবিউল ইসলামের ছেলে সুলতান বাদশা (২২), মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজিজুল হকের ছেলে ফজল হক (৪০), বিদ্যাধরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নোমান (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নান্টু মিয়া (৩০)।

গাংনী থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, ২৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার করমদি গ্রামের বাবু নামের একটি জুয়েলারির দোকান থেকে সোনা ও রোপার গহনা চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় মাসুদ রানা (বাবু) বাদী হয়ে ৩০ আগস্ট একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ মাঠে নামে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দার বাদশাসহ চার জনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের নিকট হতে চুরি যাওয়া মালামালের মধ্য থেকে ৩ রতি পাকা সোনা ২৪ পিস নাকফুল এবং ১০ ভরি রোপার গহনা উদ্ধার করা হয়।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

 

এসএ/দীপ্ত নিউজ