শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গলায় লিচুর বিচি আটকে আ. লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গলায় লিচুর বিচি আটকে আ. লীগ নেতার মৃত্যু
লিচু

মানিকগঞ্জ জেলার ঘিওরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শ্বাসরোধ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মজিদ মিয়া (৬৫) ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন জানান, দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন আব্দুল মজিদ মিয়া। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। পরে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল / দীপ্ত সংবাদ