শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গণিতে ফেল করায় এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গণিতে ফেল করায় এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় প্রিন্স হাসান মাহাতী (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রবিবার (১২ মে) ফলাফল ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহরের মোহাম্মদ পাড়ায় বড় বোন বৈশাখী বেগমের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

শিক্ষার্থী প্রিন্স হাসান মাহাতী গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের শরীফ মহসিন আলী বেল্টুর ছেলে। সে এ বছর মেরী গোপীনাথপুর খন্দকার শামসুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গোপালগঞ্জ সদর থানার এসআই বিপ্লব কুমার দাস ঘটনার এসব তথ্য নিশ্চিত করেন।

বিপ্লব কুমার দাস বলেন, ‘প্রিন্স হাসান মাহাতী এসএসসি পরীক্ষা দিয়ে কিছুদিন আগে গোপালগঞ্জ শহরের মোহাম্মাদ পাড়া এলাকায় সোনালি স্বপ্ন একাডেমির পাশে বড় বোন বৈশাখী বেগমের ভাড়া বাসায় বেড়াতে আসে। রোববার বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। সে গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে মনের কষ্টে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ