শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

 

বিশ্ব আদালতে ফিলিস্তনের গাজায় গণহত্যার অভিযোগ মিথ্যা ও বিকৃত বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের শীর্ষ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত আইসিজেতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের শুনানি শুরু হয়।

স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) শুনানিতে ইসরায়েল যুক্তিতর্ক উপস্থাপন করে। দাবি করে, নিজেদের প্রতিরক্ষার জন্য লড়ছে তেল আবিব। এ যুদ্ধ হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে নয় বলেও দাবি করে ইসরায়েল।

আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনে সাউথ আফ্রিকা।

অবিলম্বে হামলা বন্ধ করার নির্দেশ দিয়ে, জরুরি ব্যবস্থা গ্রহণ করতে আদালতে বিচারকদের আহ্বান জানিয়েছিল দেশটি।

 

এসএ/দীপ্ত নিউজ