শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

খুলনা কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলনা কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে

খুলনায় কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১ জুলাই) দুপুরে খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে জামিন না–মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর করার নির্দেশ দেন।


আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান ও সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন– বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজসে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ–সহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।

ইয়াসিন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ