শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গু‌লি‌তে ব‌্যবসায়ী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গু‌লি‌তে ব‌্যবসায়ী আহত

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গু‌লি‌তে মো. নাসিম আহ‌মেদ না‌মে এক ব‌্যবসায়ী আহত হয়েছে।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর দৌলতপুরের পাবলা ক‌বিরের বটতলা এলাকায় এ ঘটনা‌ ঘ‌টে। পরে তাকে উদ্ধার করে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে যাওয়া হয়।

আহত ব‌্যবসায়ীর ওই এলাকায় রড ও সিমেন্টের ব্যবসা রয়েছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি করে ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে। গু‌লির শব্দ পে‌য়ে পা‌শের লোকজন ছু‌টে এসে তা‌কে উদ্ধার ক‌রে চিকিৎসার জন‌্য খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসে। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ তদন্ত কর‌ছে এবং আশপা‌শের বা‌ড়ির সি‌সি ফু‌টেজ সংগ্রহ ক‌রে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চল‌ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শহীদুল ইসলাম জানান, পাবলা ক‌বি‌রের বটতলা এলাকায় না‌সি‌মের রড সি‌মে‌ন্টের ব‌্যবসা র‌য়ে‌ছে। রাত সা‌ড়ে ৯টার দি‌কে দোকা‌নে ছি‌লেন নাসিম। এ সম‌য় দুজন ব্যক্তি তার প্রতিষ্ঠা‌নে আসে। না‌সিম কিছু বু‌ঝে ওঠার আগে ওই দুজন তা‌কে লক্ষ‌্য ক‌রে গ‌ুলি ছুড়ে। এতে নাসিম গুরুতর আহত হয়।


ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ