শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খুলনায় চোখ-মুখে সুপারগ্লু লাগিয়ে গৃহবধূকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলনায় চোখ-মুখে সুপারগ্লু লাগিয়ে গৃহবধূকে ধর্ষণ
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছা উপজেলায় চোখে ও মুখে আঠা লাগিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার ভুক্তোভোগীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে মই দিয়ে ওই বাড়ির ছাদে উঠে দুবৃর্ত্তরা। তারপর সিঁড়ির দরজা ভেঙে গৃহবধূর কক্ষে প্রবেশ করে। স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় তখন বাড়িতে একা ছিলেন গৃহবধূ। দুর্বৃত্তরা তার হাত–পা বেঁধে, চোখে আঠা লাগিয়ে ধর্ষণ করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায়। প্রথমে গৃহবধূকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

গৃহবধূর স্বামী বলেন, ‌বাড়ি আমার একতলা। ছাদের সিঁড়িঘর খোলা ছিল। ওরা মই দিয়ে ছাদে ওঠে। ঘরে ঢুকে আমার স্ত্রীর চোখ–মুখ আঠা দিয়ে আটকে দেয়। সে কথা বলতে পারছে না, তাই কয়জন চোর ছিল এখনই বলা যাচ্ছে না।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, হাত পা বাঁধা অবস্থায় গৃহবধূকে পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

 

 

এজে/ আল / দীপ্ত সংবাদ