শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়াকে নিয়ে সিনেমা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’।

পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এই পরিচালকের দাবি, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি–প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে।

জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

তবে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ