শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগী বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগী বিক্রি বন্ধ
সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে সরকারের বেঁধে দেয়া দামে লোকসান হচ্ছে জানিয়ে, গরুর মাংস ও ব্রয়লার মুরগী বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রধান বাজারে গরুর মাংস ও ব্রয়লার বিক্রি বন্ধ করে দেয়া হয়।

এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি গরুর মাংস কেনা পড়েছে প্রায় আটশো টাকায়। হঠাৎ করে ৬৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে সরকারি ভাবে। এ দরে বিক্রি করলে লোকসান হচ্ছে দেখে মাংস বিক্রি বন্ধ রাখা হয়েছে।

একই দাবি ব্রয়লার মুরগী ব্যবসায়ীদের। এদিকে, ব্রয়লার মুরগী ও গরুর মাংস ছাড়াও সরকারিভাবে নির্ধারিত মূল্যে অনেক পণ্য বিক্রি অসম্ভব বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আল / দীপ্ত সংবাদ