শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

খড় শুকানো নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খড় শুকানো নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই গ্রামের শতাধিক লোকজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১ টায় দুই গ্রামের মধ্যবর্তী হাওড়ে খড় শুকানো নিয়ে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের কিতাব আলী ও নিজামপুর গ্রামের শফিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খোলা হাওড়ে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ফিকল ছুড়াছুড়ি হয়। এতে দুই গ্রামের শতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে বিকেল ৫ টায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে।

আহতদের মধ্যে উস্তার মিয়া, আশিক মিয়া, শাহজাহান, দুলাল মিয়া, উজ্জ্বল, এডভোকেট লতিফুর রহমান, বিলাল মিয়া, মাসুক মিয়া, ইফাত, ফরহাদ মিয়া, আব্দুল আওয়াল, মহিবুর রহমান মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আবারও ফের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আখলাছ আহমেদ