শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাধুসঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাধুসঙ্গ

 

বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় মঙ্গলবার (১৭ অক্টোবর) শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাধুসঙ্গ। এতে যোগ দিয়েছেন দেশ–বিদেশের লালন ভক্ত অনুরাগীরা।

বাউল সম্রাট লালন সাঁইয়ের জীবন–কর্ম, ধর্ম–দর্শন, মরমী সংগীত ও চিন্তা চেতনা থেকে শিক্ষা নিতে দেশ–বিদেশের হাজারো ভক্ত অনুরাগী, দর্শনার্থী ভিড় করেছেন কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়াবাড়িতে।

উৎসবে যোগ দিয়েছেন সাধু–গুরু, বাউল ও ভক্তরা। ছোট ছোট দলে ভাগ হয়ে লালন চর্চায় সময় কাটাচ্ছেন তারা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনের এ উৎসব আয়োজন করেছে লালন একাডেমি। আয়োজন নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

মঙ্গলবার রাতে সাধুসঙ্গ উদ্বোধন করেন আওয়ামী লীগ যুগ্ম–সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। লালন উৎসব শেষ হবে বৃহস্পতিবার।

 

আল/ দীপ্ত সংবাদ