শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় শুরু তিন দিনের লালন স্মরণোৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুষ্টিয়ায় শুরু তিন দিনের লালন স্মরণোৎসব

কুষ্টিয়ার ছেঁউড়িয়া আজ শুরু হয়েছে তিন দিনের লালন স্মরণোৎসব। সেখানে জড়ো হচ্ছেন দেশ–বিদেশের সাধু, ভক্ত–অনুরাগী ও গবেষকরা। লালনের তিরোধান দিবস উপলক্ষ্যে আখড়াবাড়িতে চলছে সাধুসঙ্গ।

পয়লা কার্ত্তিক মরমী সাধক, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস। এ উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আঁখড়াবাড়িতে জড়ো হচ্ছেন ভক্ত অনুরাগীরা।

আত্মার টানে দেশ–বিদেশ থেকে ছুটে আসছেন লালন ভক্তরা। মাজার প্রাঙ্গনে জড়ো হয়ে অংশ নিচ্ছেন সাধুসঙ্গে। এরইমধ্যে জমে উঠেছে আঁখড়াবাড়ি।

লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতা প্রেরণা জুগিয়েছে বিশ্ব পরিমন্ডলে। তাই প্রতিবারের মতো এবারও তিরোধান দিবস উপলক্ষ্যে বিদেশী গবেষক ও দর্শনার্থীরা আসছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতা ও লালন একাডেমীর আয়োজনে এই উৎসবের নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।

১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কালী নদীর পাড়ে উনমুক্ত মঞ্চে লালনের জীবন দর্শন নিয়ে থাকছে আলোচনা ও সংঙ্গীতের অনুষ্ঠান।

আল/ দীপ্ত সংবাদ