শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে উপজেলার হোসেনাবাদ এলাকার মাঠে তিনজন কৃষক ও পার্শ্ববর্তী ফারাকপুর বটতলা এলাকায় একজন গৃহিণী মারা গেছেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– হোসেনাবাদ এলাকার কৃষক নিজাম, তরিকুল ও আওলাদ এবং পার্শ্ববর্তী ফারাকপুর বটতলা এলাকার গৃহিণী জহুরা খাতুন।

ওসি মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় মাঠে তিনজন কৃষক কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। একই সময় পার্শ্ববর্তী এলাকায় জহুরা খাতুন নামের এক গৃহিণী মারা গেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা কাজ করছেন।