শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুষ্টিয়ায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন গজনবীপুর গোরস্থানের পাশের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) সকালে গজনবীপুর গোরস্থানের পাশের পুকুরে এই লাশ ভাসতে দেখা।

তবে নিহতের পরিচয় এখন পযন্ত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে গজনবীপুর গোরস্থানের পাশের পুকুর এক যুবকের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ইবি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অননুন জাহিদ জানান, নিহতের বয়স ৩০–৩৫ বছর হবে। এখনি কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে তদন্তের পর সব জানা যাবে।

 

আফ/দীপ্ত নিউজ