শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সাতটি হল খুলে দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কুয়েটের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়েটের একজন কর্মকর্তা জানান, সোমবার (১৪ এপ্রিল) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল থেকে ছাত্রদের ৬টি ও ছাত্রীদের ১টি হল খুলে দেওয়া হয়েছে। রবিবার (৪ মে )থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও আজ কুয়েট কর্তৃপক্ষ আবাসিক হল খোলার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। তবে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের প্রত্যেকটিতে আগে থেকেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আগের সিদ্ধান্তকে অমান্য করে হলের তালা ভেঙে তারা হলগুলোতে অবস্থান নেন।

সোমবার (১৫ এপ্রিল) ছেলেদের ছয়টি হলের তালা ভাঙেন আন্দোলনকারীরা। আর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেয়েদের একমাত্র রোকেয়া হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার জেরে ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কুয়েট কর্তৃপক্ষ। এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৪ এপ্রিল ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই দিন কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইএ/এজে/দীপ্ত সংবাদ