শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) মারা গেছেন।


শনিবার (৩১ মে) সকালে বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত ইমাম হোসেন বাচ্চু কুমিল্লা মহানগরীর মোগলটুলি এলাকার গোলাম মাওলার ছেলে। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতির দায়িত্বে ছিলেন।


সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, সকালে কারাভ্যন্তরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানার পর দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাচ্চুকে হত্যা ও হত্যা চেষ্টায় করা দুইট মামলায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে গত ৩০ মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠান।