শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লার বন্যায় ২ শিশুসহ ৩ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লার বন্যায় ২ শিশুসহ ৩ জনের প্রাণহানি

কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলার বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশু সামিয়া ও আয়শা তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার বাসিন্দা। বুুিড়চংয়ে নিহত ফরিদ মিয়া ওই উপজেলার রামনগর এলাকার বাসিন্দা।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন জানান, শনিবার দুপুরে নায়াকান্দি গ্রামে মাদ্রাসা থেকে জিয়ারকান্দি বাড়ি ফেরার পথে বানের পানিতে ভেসে যায় দুই চাচাতো বোন সামিয়া ও আয়শা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুই বোনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

এদিকে গত শুক্রবার রাতে বুড়িচং উপজেলায় গোপীনাথপুরে বাড়িতে আটকা পড়ে চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করেন ফরিদ মিয়া নামের ষাটোর্ধ্ব এক ব্যাক্তি। স্থানীয়রা জানান, ফরিদ মিয়ার বাড়ি রামনগর এলাকায় লোকালয়ে পানি বাড়তে থাকলে তিনি মেয়ের বাড়ি গোপীনাথ পুরে আশ্রয় নেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে নৌযানের অভাবে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয় নি। পরে শুক্রবার বিকালে মরদেহ উদ্ধার করে রামনগর নিয়ে যায় বিআইডব্লিউটিএ’র ট্রলার।

শাকিল/ আল/ দীপ্ত সংবাদ