শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লার পৃথক দুটি হত্যার ঘটনায় ৩ আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লার পৃথক দুটি হত্যার ঘটনায় ৩ আসামী গ্রেফতার
৩ আসামী গ্রেফতার

 

কুমিল্লার পৃথক দুটি হত্যার ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। রবিবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেফতার দুই আসামি হলেন, এজাহারনামীয় আসামি তিতাস উপজেলার খোশকান্দি গ্রামের মো. নাজিম উদ্দীন, রুমন ব্যাপারী ওরপে সুমন ও বিল্লাল পাঠান।

হত্যাকাণ্ডের শিকার মোস্তফা কামাল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, কুমিল্লায় ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে মোস্তফা কামাল নামের একজনকে খুন করা হয়েছে। ১৮ ডিসেম্বর দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলার মাঝে এ ঘটনা ঘটে।

এছাড়া গত ১৬ই আগস্ট তিতাসে সায়মন নামে ৭ বছরের আরেকটি শিশু খুন হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আসামিরা।

পুলিশ সুপার বলেন, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের মামলা আছে। আসামি সাইদুলের নামে ছয়টি, রুমন বেপারী সুমনের নামে দশটি, মাইন উদ্দীনের নামে নয়টি ও নিহত মোস্তফা কামালের নামে সাতটি চুরি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের মোট ছয়টি মামলা আছে।

 

আরও পড়ুন: ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একজন গ্রেফতার

 

শাকিল / আল/ দীপ্ত সংবাদ