শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ চার জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ চার জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় প্রবাসী আব্দুল জলিল হত্যা মামলায় তার স্ত্রী শাহনাজ বেগমসহ চার জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত।

বুধবার (২৭ মার্চ) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আবু ইউসুফ মুন্সী জানান, ২০১৩ সালের ৯ ই জুন ঢাকায় যাবার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল৷ পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন ভাই তাজুল ইসলাম।

আইনজীবী আরও জানান, আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মোঃ শাহজাহান, মোঃ কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মোঃ রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ২৭ মার্চ সকালে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন।

উল্লেখ্য, এই মামলায় মোঃ শাহজাহান নামে এক আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন বিচারক।

এসএ/দীপ্ত সংবাদ