শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।


সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়ার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় কামাল হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্তবর্তী পাহাড়পুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে দেখে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। মরদেহ নিয়ে আসার জন্য চেষ্টা করছে বলে জানায় বিজিবি।