শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত আটক ৫

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পাতড্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু কে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত ও এলাকা থেকে বের করে দেয়ার হুমকির ঘটনায় ভিডিও ফুটোজ দেখে ৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার, মো. জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াছ ভূইয়া, নাঙ্গলকোটের রায়কোট এলাকার আবুল কালাম আজাদ ও চাঁদপুরের মইশাদী এলাকার ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ।

ওসি এটিএম আক্তার উজ জামান জানান, ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি জামান জানান, ২০০৮ সালে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে স্থানীয় আবদুল হালিম নামে এক ব্যক্তিকে পুকুরের পানিতে ফেলে অপদস্ত করেন। সম্প্রতি তিনি মৃত্যবরন করেছেন। এই ঘটনার জেরে গত ২২ ডিসেম্বর আবদুল হালিমের ছোট ভাই আবুল হাশেমসহ কয়েকজনের রোষের মুখে পড়ে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে।

শাকিল/আল