শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।


রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে উজানচর–ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনজনই মারা যান।

নিহত দুই নারীর বাড়ি উপজেলার নালা দক্ষিণ গ্রামে এবং পুরুষটির বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও এলাকাবাসী নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শাকিল মোল্লা/এজে/দীপ্ত সংবাদ