শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

 

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা–ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কুমিল্লা বাতাইছড়ি পাকামুড়া এলাকা আবদুল লতিফের ছেলে সোহাগ ও তার ছেলে সিএনজি অটোরিকশা চালক সোহেল ।

শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, ওই সিএনজি অটোরিকশাটি রেললাইন পার হয়ে বিজয় পুর বাজারের দিকে আসছিল। এ সময় চলন্ত মহানগর ট্রেনের সাথে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশাটি আটকে যায়। পরে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি দাড়ালে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা থেকে বাবা ছেলে কে স্থানীয় লোকজন উদ্ধার করে।

এতে সিএনজিতে থাকা বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। এদিকে খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

শাকিল/আল/দীপ্ত সংবাদ