শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

 

কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকা থেকে অস্ত্রসহ মোঃ জাহের (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় অভিযান পরেচালনা করা হয়। এসময় একটি পাইপগান সহ জাহেরকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর বিষ্ণপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত জাহের দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ