শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে কমছে নদ-নদীর পানি, বেড়েছে তিস্তার ভাঙন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুড়িগ্রামে কমছে নদ-নদীর পানি, বেড়েছে তিস্তার ভাঙন
প্রতীকী ছবি

কুড়িগ্রামে হ্রাস পাচ্ছে ধরলা,ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের পানি। ধীর গতিতে উন্নতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতি।

নিম্নাঅঞ্চলের সড়ক ও বসতবাড়ী থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বন্যার্তদের । অপর দিকে পানি কমতে থাকায় শুরু হয়েছে নদ–নদীর তীব্র ভাঙ্গন।

ভাঙ্গনে বিলীন হয়েছে– বসতভিটা,ফসলী জমি,বন্যা আশ্রয় কেন্দ্র গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ভাঙ্গনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক,হাট বাজার ও পাঁকা সড়ক।

জেলার উলিপুর,রাজারহাট ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ টি পয়েন্ট ব্রহ্মপুত্র,তিস্তা ও ধরলার তীব্র ভাঙ্গন শুরু হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ধবলা,তিস্তা ও দুধকুমারের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আল/ দীপ্ত সংবাদ