শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কিশোরগঞ্জে ভুট্টা ক্ষেতে মিলল প্রবাসী স্ত্রীর গলাকাটা মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কিশোরগঞ্জে ভুট্টা ক্ষেতে মিলল প্রবাসী স্ত্রীর গলাকাটা মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।


নিহত স্মৃতি আক্তার (২২) একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়া স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ৪ বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়া সঙ্গে বিবাহ হয় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের। ৭ মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুর বাড়িতে রেখে কাতারে চলে যায়। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতো। তাদের কেনো সন্তান নেই। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তোফায়েল আহমেদ/এজে/দীপ্ত সংবাদ