শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’ ব্যানারে সোমবার (৪ মে) দুপুর ১২টায় জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে শেষ হয়। মিছিলকারীরা ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি ঘোষণা করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে শ্লোগান দেয়।

পরে গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ পাভেল হাসান।

বক্তারা কমিটিকে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের করা সিন্ডিকেট কমিটি দাবি করে প্রত্যাখ্যান করেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে শরীফুল আলমের পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবি করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন হঠাৎ করে সেই কমিটি বাতিল করা হয়। এরপর থেকে গত ১১ মাস কমিটি শূন্য থাকার পর দুদিন আগে গত ২ মে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

মশিউর রহমান/এজে/দীপ্ত সংবাদ