শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালালেন ২০৯ বন্দী, গুলিতে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালালেন ২০৯ বন্দী, গুলিতে নিহত ৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়ে গেছেন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ৬ বন্দি নিহত হন।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার
(৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা গণমাধ্যমকে জানান
, মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ ও দেয়াল টপকে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। খবর পেয়ে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।


বন্দিদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জন নিহত হয়েছে। নিহতদের নাম ও পরিচয় পরে জানানো হবে বলে জানান তিনি।