শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কালিয়াকৈর আলোয়া বিলের সড়ক চলাচলের অনুপযোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কালিয়াকৈর আলোয়া বিলের সড়ক চলাচলের অনুপযোগী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজগানা অভিমুখী আলোয়া বিলের রাস্তাটি দশ বছর ধরে চলাচলের অনুপযোগী। সড়কটি কবে পিচঢালা হবে; সে অপেক্ষায় গ্রামবাসী।

সরেজমিনে দেখা যায়, দশ বছর ধরে অবহেলায় গ্রামবাসী তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসতে পারে না। এতে পণ্যে সঠিক দাম পায় না কৃষকরা।

স্থানীয় একজন জানান, রশিদপুরের মানুষজন কালিয়াকৈর উপজেলায় যাওয়ার জন্য কয়েক কিলোমিটার রাস্তা ঘোরে বিকল্প রাস্তা ব্যবহার করে। এতে করে সময় ও যাতায়াত ভাড়া কয়েকগুণ বেশি লাগে।

স্থানীয়রা জানান, স্থানীয় প্রতিনিধিরা বার বার আশ্বাস দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাটির কাজের সংস্কার হলেও স্থায়ীভাবে পাকা করার উদ্যোগ নেয়া হয় না। জনপ্রতিনিধিদের আশ্বাসই শুনতেছি।

স্থানীয়রা দ্রুত রাস্তাটি পাকাকরণে এলজিইডি এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছে। বছরের পর বছর ধরে গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে।

 

এজে/দীপ্ত সংবাদ