
কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক

কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন সক্রিয় সদস্য। তিনি নাশকতার পরিকল্পনাকারী এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া তিনি জুলাই গন-অভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নামে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৫টি মামলা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসের আলম সিদ্দিকী সম্পর্কে ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ তাহজিব আলম সিদ্দিকীর চাচা। তার সাথে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে। এমনকি তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে আসা যাওয়া করতেন বলে জানা যায়। তিনি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।








