শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.২৫ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.২৫ শতাংশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও কিছুটা কমেছে।এইচএসসি গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা।

এইচএসসি বিএম–ভোকেশোনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৯১ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি বিএম–ভোকেশোনাল পরীক্ষায় পাসের হার ছিলো ৯৪ দশমিক ৪১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৩ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি বিএম–বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৯ জন। পাস করেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৫১ জন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ