শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

কারাগারের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কারাগারের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি

বগুড়া কারাগার থেকে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত তিনটার দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে তারা পলায়ন করেন৷ পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

তারা হলেন– কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে চারটার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।