শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাভার্ট ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আদীব জামাল
আদীব জামাল
কাভার্ট ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ট ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার পঞ্চগড়–ঢাকা জাতীয় মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডি এলাকার কৃষক নুর আলম (৫৫) এবং তার স্ত্রী জোসনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নুর আলম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাদের নিকটাত্বীয় রোগীকে দেখতে যাচ্ছিলেন। ভজনপুর বাসার মোড় এলাকায় তেঁতুলিয়া থেকে আসা একটি কাভার্ট তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়।

স্থানীয় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী জোসনা বেগমও মারা যান। এ ঘটনায় কাভার্ট ভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারি চালক পালিয়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘনায় নিহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়।

এসএ/দীপ্ত নিউজ