শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েই চলেছে। ফলে রাঙ্গামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু ডুবে গেছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সেতুটি ডুবে যায়। এদিকে সেতুটি ডুবে যাওয়ায় সেতুর ওপর দিয়ে চলাচলে স্থানীয়সহ পর্যটকদের নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন করপোরেশন।

ঝুলন্ত সেতুতে পানি উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। তিনি জানান, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি প্রবেশ করায় আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। কাপ্তাই হ্রদের পানি যতোদিন না নামে, ততোদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলার পর্যটন এলাকায় অবস্থিত ৩৩৫ ফুট দীর্ঘ এ সেতুটি ১৯৮৬ সালে নির্মাণ করা হয়। দুই পাহাড়ের মাঝখানে পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন সেতুটি জলপথ ও স্থলপথে সহজেই যাওয়া যায় এবং ‘সিম্বল অব রাঙ্গামাটি’ হিসেবে দেশ–বিদেশের পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল প্রায় ১০৫ দশমিক ৫৪ এমএসএল। হ্রদের পানি ১০৯ এমএসএল এর কাছাকাছি আসলে জলকপাট দিয়ে হ্রদের পানি কর্ণফুলি নদীতে ছেড়ে দেওয়া হবে।

১৯৮৬সালে স্থাপনের পর থেকে কাপ্তাই হ্রদের পানি ১০৪–১০৫ এমএসএল হলে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুটি।

আল