শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী‘।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। এতে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের ‘আলী‘র মনোনয়ন পেয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসরে।

কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটি–ই প্রথম। পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে ‘আলী‘ লড়বে পাম দি‘অর বা গোল্ডেন পামের জন্য। ভূমধ্যসাগরের দক্ষিণ ফরাসি উপকূলে ১৩ মে এবারের উৎসব শুরু হবে, চলবে ২৪ মে পর্যন্ত।