শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে ‘দেবী চৌধুরানী’, সুখবর দিলেন প্রসেনজিৎ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কান চলচ্চিত্র উৎসবে ‘দেবী চৌধুরানী’, সুখবর দিলেন প্রসেনজিৎ!
টালিপাড়ার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

সুখবর দিলেন টালিপাড়ার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ সিনেমাটির পোস্টার প্রকাশ হবে এবারের কান চলচ্চিত্র উৎসবে।

শনিবার (২০ মে) নিজের ইনস্টাগ্রামে সন্ধ্যায় ভক্তদের সঙ্গে এ সুখবরটি ভাগ করে নিয়েছেন অভিনেতা। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়ে তিনি লিখেছেন, দেবী চৌধুরানী ছবির পোস্টার উন্মোচিত হবে আন্তর্জাতিক দর্শকের সামনে, ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে। কান–এর ভারতীয় প্যাভিলিয়নে মার্শ দ্যু ফিল্মস–এ দেখা যাবে সেটি।

এ পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনের বন্যায় ভেসেছেন প্রসেনজিৎ। নেটিজেনদের মধ্যেও এ খবর ভাইরাল হয়ে পড়ে মুহূর্তের মধ্যেই।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে সিনেমাটি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন বিক্রম ঘোষ। এ সিনেমায় দেবী চৌধুরানী সেজে পর্দায় আসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর ভবানী পাঠক হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী ও তার পুত্র অর্জুন চক্রবর্তীকে। সিনেমাতে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিকও।

বাংলা ছাড়া মোট ৬টি ভারতীয় ভাষায় তৈরি হতে চলেছে এই ছবি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বিগ বাজেট বাংলা ছবি হতে চলেছে ‘দেবী চৌধুরানী‘।

এফএম/দীপ্ত নিউজ