শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কান্নাকাটি করায় শিশুকে শ্বাসরোধ করে হত্যা করল মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কান্নাকাটি করায় শিশুকে শ্বাসরোধ করে হত্যা করল মা
জেলা সদর হাসপাতাল মর্গ

ব্রাহ্মণবাড়িয়ায় কান্নাকাটি করায় ৬ মাস বয়সী এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা।

সোমবার (১ জুলাই) রাতে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামে।

এ ঘটনায় পুলিশ নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও পিতা জিল্লুর রহমানকে আটক করেছে। ঘটনার পর পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে। বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন। তিনি জানান, চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে কাপড় চাপা দেয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি খালে ফেলে আসতে বলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাবিল/ আল / দীপ্ত সংবাদ