শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
লাইফস্টাইল

কাঁঠাল খাওয়ার পর যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাঁঠাল খাওয়ার পর যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

গ্রীষ্মকাল মানেই আম, কাঁঠাল ও লিচু খাওয়ার দিন। অনেকেই গরমে কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসেন। স্বাদে মিষ্টি এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন ও পটাশিয়াম থাকে। এ কারণে কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

তবে এমন কিছু খাবার আছে, যেসব খেয়ে কাঁঠাল খাওয়া ভুলেও ঠিক নয়। এতে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, হজমেরও সমস্যা দেখা দেয়।

কাঁঠাল খাওয়ার পর কখনওই ঢ্যাড়স খাওয়া ঠিক নয়। কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট ঢ্যাড়সের সঙ্গে মিশে ফুসকুড়ি, ত্বক জ্বালাপোড়া হতে পারে।

কাঁঠাল খাওয়ার পর অনেকেই পান খান। তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি। কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা করতে পারে।

কাঁঠালের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয়। কারণ পেঁপেতে থাকা ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে।

কাঁঠাল খাওয়ার পর দুধ খাওয়া ঠিক নয়। এতে বমি হতে পারে। অ্যাসিডিটির সমস্যা হতে পারে, হজমের সমস্যাও হতে পারে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ