শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

 

কাপ্তাই কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা থেকে পড়ে তাহসিন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

তাহসিন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে। সে চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে শিক্ষার্থী ছিল।

হেফজখানার পরিচালক মো: শহীদুল ইসলাম বলেন, ছেলেটি কাউকে না জানিয়ে বাড়ী যাওয়ার জন্য ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়। খবর পাওয়ার পর আমি ৯৯৯ এ পুলিশকে খবর দিই।

তিনি আরও জানান, কাপ্তাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নৌবাহিনীর ৬ সদস্য বিশিষ্ট নৌ ডুবুরিদল ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছেন।

 

এসএ/দীপ্ত নিউজ