শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

 

প্রতি টিকিটে কমিশন দাবিকে কেন্দ্র করে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় দোলা পরিবহনের কাউন্টার বন্ধ রাখার অভিযোগ ওঠেছে স্থানীয় সাবেক যুবদল নেতা জাকির হোসেন খানের বিরুদ্ধে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে জেলা বিএনপি আহ্বায়ক নজরুল ইসলাম খানের হস্তক্ষেপে দুপুরে কাউন্টারটি আবার চালু করা হয়।

অভিযুক্ত জাকির হোসেন খান নাজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি আগেই বহিষ্কৃত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক।

‎‎কাউন্টার ম্যানেজার জানান, সকালে কাউন্টার খুলতে গেলে জাকির হোসেন খান কমিশন ছাড়া কাউন্টার পরিচালনা করতে দেওয়া হবে না বলে জানান। বিষয়টি পরিবহনের মালিকপক্ষকে জানানো হলে কমিশন দিতে রাজি না হওয়ায় কাউন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।‎

‎দোলা পরিবহনের মালিক মো. নাদিমুজ্জামান রিপন বলেন, এর আগেও জাকির খান কাউন্টারটি কমিশন ভিত্তিক পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। শনিবার সকালে ফোন করে কমিশন না দিলে কাউন্টার চলবে না বলে জানান।

‎তিনি আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগের পর তার উদ্যোগে কাউন্টারটি পুনরায় চালু করা হয়। আপাতত তার হস্তক্ষেপের কারণে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছি না ।

‎তবে কমিশন দাবির অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন খান। তার দাবি, তিনি কোনো কমিশন চাননি; বরং স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ চেয়েছেন।

জাকির হোসেন খান বলেন, ‘২০০১ সাল থেকে দোলা পরিবহনের সঙ্গে আছি। আওয়ামী লীগের আমলে এই পরিবহনের জন্য মামলা–হামলার শিকার হয়েছি। তাহলে আমি কি কিছু পাওয়ার যোগ্য নই?’

‎জেলা বিএনপি আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, দোলা পরিবহনের একজন মালিক ফোন করে বিষয়টি জানান। পরে তিনি কাউন্টার খুলে দেওয়ার জন্য কথা বলেন। জাকির এক সময় পরিবহনটির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সূত্রে চাকরির আবদার করেছেন বলে শুনেছি।

‎তিনি আরও বলেন, জাকির দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগেই বহিষ্কৃত হয়েছেন। তিনি এখন বিএনপির কেউ নন। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় দল নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে।

 

তথ্য: জাগো নিউজ