শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শনিবার (৯ মে) আরেক কনটেন্ট ক্রিয়েটর ‘ডানা ভাই জোশ’ (কামরুন নাহার ডানা) তার ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। কয়েকদিন আগে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হেপাটাইটিস এ ও ই–তে আক্রান্ত হয়েছেন, যার ফলে তার লিভার বিকল হয়ে গেছে।

তিনি আইসিইউতে ছিলেন জানিয়ে পোস্টে ডানা বলেন, গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ডানা তার পোস্টে আরও বলেন, তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে তার জন্য আপনারা দোয়া করবেন।

নানা হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের জন্য জনপ্রিয়তা পেলেও কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

কারিনার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার। আর মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।