শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা, যুবক কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা, যুবক কারাগারে

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে কক্সবাজার সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আকতার জাবেদ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান, সমুদ্র সৈকতে নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে শুক্রবার রাতে ডিবি হেফাজতে নেওয়া হয়। ভুক্তভোগী নারী আরোহী ইসলাম সকালে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দিলে মামলা রেকর্ড করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

আল/ দীপ্ত সংবাদ