শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে মিরসরাই ঠাকুরদিঘী বাজারের বায়তুস সুলতান জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোলাম সরোয়ার (৪২) ও তার শিশুকন্যা মুসকান (৩)।

গোলাম সরোয়ার ঢাকা তুরাগ থানা এলাকার উত্তরা ১০নং সেক্টর ৬ নম্বর রোড বামনাটে আক্কাস আলী মার্কেট এলাকার মৃত এমদাদুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন।

এ বিষয়ে, জোরারগঞ্জ হাইওয়ে থানা উপ–পরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো উ–১১–৭১৬৮) পেছনে থেকে আসা বেপরোয়া গতির প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ–১৩–৭৩৪৮) ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন, আহত হন আরও ৪ জন। চালকের চোখের ঘুমের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার আটক করা হয়। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এসএ