শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে পিকনিকের বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজারে পিকনিকের বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৪
দূর্ঘটনা কবলিত গাড়ি

 

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি পিকনিক বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানের যাত্রীরা সবাই নির্মাণ শ্রমিক। তারা চট্টগ্রাম যাচ্ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দূর্ঘটনা কবলিত গাড়ি দু‘টো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

 

আরও পড়ুন: ভারতের বাস–ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

 

আল/ দীপ্ত সংবাদ