শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ক্রিকেট

ওভালে ভারতের অবিশ্বাস্য জয়, ইতিহাস গড়া হলো না ইংল্যান্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ওভালে ভারতের অবিশ্বাস্য জয়, ইতিহাস গড়া হলো না ইংল্যান্ডের

আশা জাগিয়েও ওভাল টেস্ট জিততে পারলো না ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে তারা। ফলে ২–২ সমতায় শেষ হয় সিরিজ।

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দিনের প্রথম ওভারের প্রথম দুই বলে ব্যাক টু ব্যাক চার হাঁকান জেমি ওভারটন। উইকেটে থাকতে পারেননি জেমি স্মিথ। মোহাম্মদ সিরাজের শিকার হন তিনি। দ্রুত সাজঘরে ফেরেন ওভারটন এবং জোশ টং। ভাঙা হাত নিয়েও ব্যাট করতে নামেন ক্রিস ওকস। মাঠে থাকা দর্শকরা, দাঁড়িয়ে অভিনন্দন জানান তাকে। কিন্তু দলের জয়টা নিশ্চিত করতে পারননি তিনি।

ব্যক্তিগত ১৭ রানে আটিকসন বিদায় নিলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। তাতে ওভালে ১২৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার নতুন রেকর্ড গড়তে পারেনি থ্রি–লায়ন্স।