শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

প্রশাসনের হস্তক্ষেপে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নে এঘটনা ঘটেছে।

বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া ওই কিশোরী স্থানীয় জিএম হাট ইউনিয়নের একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ বাশুড়া গ্রামের এক যুবকের সাথে বুধবার দুপুরে জিএমহাট ইউনিয়নের ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিলো। সামাজিক নিয়ম অনুযায়ী ডাকঢোল পিটিয়ে বিয়ের আয়োজন করে ওই ছাত্রীর পরিবার। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন। 

এসময় তিনি ওই ছাত্রীর বয়স সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস দেখে তার বয়স ১৮ বছর না হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তাৎক্ষণিক তিনি বিয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই ছাত্রীকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেয়ার শর্তে মুছলেকা নেন। 

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়া এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

মামুন / আল / দীপ্ত সংবাদ